বিজেপি সরকারের নতুন শিল্পনীতিতে বিদ্যুতে ছাড় ও সুদে ভর্তুকির ঘোষণা, উপস্থিত একগুচ্ছ শিল্পপতি

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন শিল্পনীতি প্রকাশ করলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। নতুন এই নীতিতে রাজ্যের শিল্পায়নকে ত্বরান্বিত করতে একগুচ্ছ বিশেষ সুবিধা ও সহায়তার ঘোষণা করা হয়েছে। উৎপাদনকারী ও পরিষেবা প্রদানকারী ইউনিটগুলোর জন্য ৫ বছর পর্যন্ত বিদ্যুতের শুল্ক ছাড়, এসজিএসটি ও স্ট্যাম্প ডিউটিতে ছাড়, এবং এমএসএমই খাতের ঋণের সুদে ভর্তুকির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি, ইপিএফও ও নতুন প্রযুক্তি প্রয়োগেও রাজ্য সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে।

কলকাতায় আয়োজিত এই শিল্পনীতি প্রকাশ অনুষ্ঠানে তাপস রায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন স্বপন দাসগুপ্ত, অর্জুন সিং, শঙ্কর ঘোষ সহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং হর্ষবর্ধন নেওটিয়া, সঞ্জয় বুধিয়ার মতো শীর্ষস্থানীয় শিল্পপতিরা। কম শিল্পোন্নয়ন হওয়া মহকুমায় অতিরিক্ত সহায়তা, গবেষণায় সাহায্য এবং মেগা প্রকল্পে কর্মসংস্থানের শর্ত সাপেক্ষে পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অলাভজনক বা সিএসআর চালিত হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ১০০ শতাংশ ডিউটি ফি মকুবের ঘোষণাও করা হয়েছে এই নতুন শিল্পনীতিতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *