কসবার পরিত্যক্ত বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ, মহালয়া থেকেই ছড়াচ্ছিল দুর্গন্ধ!

কলকাতার কসবা থানা এলাকার রাজডাঙা মেন রোডে একটি পরিত্যক্ত বিলাসবহুল গাড়ির ভিতর থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মহালয়ার সময় থেকেই ওই এলাকা থেকে পচা দুর্গন্ধ আসছিল এবং দিন যত গড়িয়েছে দুর্গন্ধের তীব্রতা ততই বৃদ্ধি পেয়েছে। প্রথমে সবাই ভেবেছিলেন কোনো পশু মারা গিয়েছে, তবে শেষ পর্যন্ত বন্ধ থাকা গাড়িটির ভিতর থেকে এই দেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই কসবা থানা পুলিশ, হোমিসাইড শাখা এবং সাইন্টিফিক উইং ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ময়নাতদন্তের রিপোর্টের পরেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। কীভাবে ওই ব্যক্তির দেহ গাড়িটির ভিতরে পৌঁছাল এবং এর নেপথ্যে কোনো রহস্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *