‘বাবর’ ও ‘বাবরি’ এক নয়, শুভেন্দুর মসজিদ মন্তব্যের কড়া জবাব দিলেন হুমায়ুন
November 6, 2026
বাবরের নামে কোনও মসজিদ তৈরির অনুমতি দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন বিধায়ক হুমায়ুন কবীর। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে হুমায়ুন জানান, বাবর ও বাবরি সম্পূর্ণ আলাদা বিষয়। বাবরি মসজিদ তৈরি করেছিলেন সেনাপতি মীরবাকি, তাই এতে বাবরের সরাসরি নাম যুক্ত করার কোনও যুক্তি নেই। এমনকি বাবরি আসলে একজন মহিলার নাম বলেও তিনি ব্যাখ্যা দেন।
হুমায়ুন কবীরের অভিযোগ, মূল উন্নয়নমূলক কাজ থেকে মানুষের নজর ঘোরাতেই মুখ্যমন্ত্রী নিত্যনতুন হুমকি দিচ্ছেন। তিনি জানান, তিন-চার মাস আগে মুখ্যমন্ত্রী তাঁকে চিঠিতে মসজিদের নাম পরিবর্তনের প্রস্তাবের কথা বললেও এখনও সেই চিঠি তাঁর কাছে পৌঁছায়নি। তবে চিঠি পেলে তবেই এর গ্রহণযোগ্যতা খতিয়ে দেখা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন এই বিধায়ক।