কালীপুজোর আগেই স্বস্তি, এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার ফল প্রকাশ

স্কুল সার্ভিস কমিশন রাজ্যে বহু প্রতীক্ষিত গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের প্রাথমিক ফলাফল ও ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পর্ষদের জমা দেওয়া সংশোধিত শূন্যপদের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে এবং মোট আটত্রিশ হাজার প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম ও ফলাফল যাচাই করতে পারছেন।

২০১৬ সালের নিয়োগ দুর্নীতি মামলার পর ২০২৫ সালের প্রথম এসএলএসটি নন-টিচিং স্টাফ ক্লার্ক ও গ্রুপ ডি পদের পরীক্ষা চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হয়। যদিও বিধানসভা নির্বাচনের কারণে ফল প্রকাশে কিছুটা বিলম্ব ঘটেছিল। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনো ঘোষণা করা না হলেও, পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে সফল প্রার্থীদের নথি যাচাই ও ইন্টারভিউয়ের বিস্তারিত সূচি জানিয়ে দেওয়া হবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *