বহুরূপী ২-এর পার্টিতে এসেই ছেলের নাম ফাঁস করলেন শোভন ও সোহিনী!

গত ২০ সেপ্টেম্বর পুত্রসন্তানের জন্ম দেওয়ার পর থেকেই টলিপাড়ার এই তারকা দম্পতির একরত্তিকে ঘিরে ভক্তদের কৌতূহলের অন্ত ছিল না। সম্প্রতি ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’-র সাক্সেস পার্টিতে স্বামী শোভনকে সঙ্গে নিয়ে হাজির হয়ে অভিনেত্রী সোহিনী সরকার জানান, সোশ্যালে যাঁকে তাঁরা ‘বীরপুরুষ’ বলে ডেকেছেন, তাঁর আসল নাম ‘অন্বয়’। সংস্কৃত শব্দ এই নামের অর্থ সমন্বয় বা সংযোগ, যা জীবনের বিভিন্ন দিককে এক সুতোয় বাঁধে।

মাতৃত্বের অভিজ্ঞতা শেয়ার করে সোহিনী জানান, ছোট থেকেই রাত জাগার অভ্যাস থাকায় ছেলের রাত জাগার দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন এবং ভোরবেলা থেকে সন্তানকে সামলান শোভন। একরত্তির জন্য শোভনের প্লে-লিস্টে এখন শুধু কিডস রিল্যাক্সিং মিউজিক ও অন্তরা চৌধুরীর গান রয়েছে। তবে আধ ঘণ্টার বেশি ছেলেকে বাড়িতে রেখে আসায় সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আড্ডার পরেই দ্রুত বাড়ির পথে পা বাড়ান নতুন মা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *