দিল্লিতে নির্মীয়মাণ বাড়ি ধসে মৃত ২, ধ্বংসস্তূপের নিচে আটকে বহু!

বার্তা ডেস্কঃ

রাজধানী দিল্লির চাওরি বাজার মেট্রো স্টেশনের কাছে গলি সিতারা এলাকায় একটি নির্মীয়মাণ তিনতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ ঘটা এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিহতদের পরিচয় চন্দরপাল এবং বিজয় কুমার হিসেবে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হঠাৎ এই বিপর্যয়ের ফলে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল বাহিনী এবং বিশেষ উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। স্থানীয় সূত্রে আশঙ্কা করা হচ্ছে, এখনও বহু মানুষ ভেতরে আটকে থাকতে পারেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নির্মাণকাজ চলাকালীন পুরনো ছাদের একটি অংশ ধসে পড়ার পরেই সম্পূর্ণ বাড়িটি ভেঙে পড়ে। একের পর এক এমন বহুতল বিপর্যয়ের ঘটনায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *