দিল্লি বিমানবন্দরে বড়সড় বিপদ, অলৌকিকভাবে রক্ষা পেলেন শতাধিক যাত্রী!

বৃহস্পতিবার দুপুরে দিল্লি বিমানবন্দরে স্পাইসজেট ও আকাসা এয়ারের দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লেহ থেকে আসা স্পাইসজেটের বিমানটি রানওয়ে দিয়ে পার্কিং বে-র দিকে যাওয়ার সময় স্থির অবস্থায় থাকা আকাসা এয়ারের অন্য একটি বিমানে ধাক্কা মারে। হায়দরাবাদ যাওয়ার প্রস্তুতিকালে ঘটা এই আকস্মিক সংঘর্ষে উভয় বিমানের ডানা ও লেজের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রী বা বিমানকর্মী আহত হননি।

ঘটনার পরপরই যাত্রীদের নিরাপদে বিমান থেকে নিচে নামিয়ে আনা হয়। আকাসা এয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের হায়দরাবাদগামী যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হচ্ছে। এদিকে, এই যান্ত্রিক গাফিলতি নাকি মানবিক ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখতে বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *