৯ বছরের অপেক্ষার অবসান, অবশেষে চালু হল ছোট জাুলিয়ার বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প!
বার্তা ডেস্কঃ
দীর্ঘ ৯ বছরের প্রতীক্ষার অবসান, বারাসাতে চালু হলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প
নিজস্ব প্রতিনিধি, বারাসাত: দীর্ঘ নয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো বারাসাতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। মঙ্গলবার বারাসাত ১ ব্লকের ছোট জাগুলিয়া পঞ্চায়েতের বহেরা গ্রামে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রকল্পটি নির্মিত হলেও এতদিন তা চালু করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় পর প্রকল্পের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সুজয় সিকদার, বারাসাতের বিধায়ক শংকর চট্টোপাধ্যায় এবং বারাসাত ১ ব্লকের বিডিও অভিজিৎ বিশ্বাসসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। প্রকল্পটির মাধ্যমে এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তারা।