সরকারি প্রকল্পের টাকা পেতে এখন ভরসা শুধু ভোটার কার্ড ও বায়োমেট্রিক!

বার্তা ডেস্কঃ

সরকারি প্রকল্পের সুবিধা পেতে এবার থেকে আর বাধ্যতামূলক থাকছে না আধার কার্ড। জালিয়াতিতে রাশ টানতে আধার এড়িয়ে ভোটার কার্ড ও বায়োমেট্রিকের মাধ্যমেই উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর কথা ভাবছে কেন্দ্র। সম্প্রতি দিল্লির এক অনুষ্ঠানে এই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্তে খুব সহজেই আধার কার্ড তৈরি হওয়ায় জালিয়াতি বাড়ছে, তাই এই কড়া পদক্ষেপের ভাবনা।

যদিও ঠিক কোন কোন সরকারি প্রকল্পে আধারের বদলে ভোটার কার্ড ও বায়োমেট্রিক পদ্ধতি চালু হবে এবং কবে থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। উল্লেখ্য, কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের সরাসরি কোনো প্রকল্পের টাকা সোজা গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছয় না। তবে পিএম কিষাণ, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প এবং জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পে সরাসরি টাকা পাঠানো হয়ে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *