২৪ ঘণ্টার মধ্যেই কি সরকার পতন, জম্মু-কাশ্মীরে বিধায়কদের বিদ্রোহে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

 

ন্যাশনাল কনফারেন্সে কোনো বিভাজন নেই, দাবি ফারুক আবদুল্লাহর

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সে অভ্যন্তরীণ বিভাজন ও বিধায়কদের ক্ষোভের জল্পনা উড়িয়ে দিলেন দলের প্রধান ফারুক আবদুল্লাহ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দল সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং কোনো ধরনের বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়নি।

সম্প্রতি দলের অন্দরে বিধায়কদের একাংশের ক্ষোভ প্রকাশ্যে আসার পর আজ এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন ন্যাশনাল কনফারেন্স নেতৃত্ব। বৈঠক শেষে ফারুক আবদুল্লাহ বলেন, “দলে বা সংসদে উদ্বেগ প্রকাশ করা প্রতিটি বিধায়কের গণতান্ত্রিক অধিকার। যে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে, তার কিছু দ্রুত সমাধান করা হবে এবং বাকিগুলোর স্থায়ী সমাধান পর্যায়ক্রমে হবে।” তিনি আরও যোগ করেন, ভিত্তিহীন গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে।

বৈঠক শেষে ক্ষুব্ধ বিধায়ক নাজির আহমেদ গুরেজি নতুন কোনো দল বা বিদ্রোহী গোষ্ঠী গড়ে ওঠার সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তবে ডঃ বশির ভেরি নামে অপর এক বিধায়ক কিছুটা কড়া সুরে জানান, “আমরা নেতৃত্বের কাছে সমস্ত ক্ষোভ তুলে ধরেছি। আশা করছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই পরিস্থিতির পরিবর্তন দেখা যাবে।”

উল্লেখ্য, এই বৈঠকের মাধ্যমে দলের অন্দরের অস্থিরতা সামাল দেওয়ার পাশাপাশি নিজেদের মূল রাজনৈতিক অবস্থানও পুনর্ব্যক্ত করেছে ন্যাশনাল কনফারেন্স। ফারুক আবদুল্লাহ স্পষ্ট করেছেন যে, জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্য মর্যাদার পুনর্বহাল এবং অনুচ্ছেদ ৩৭০ ও ৩৫এ ফিরিয়ে আনার দাবিতে তাদের লড়াই অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *