বিপুল নথির কপি দেওয়া অসম্ভব, কেন সুর চড়ালেন ঋতব্রত?

 

নির্বাচন কমিশনে নথিপত্র জমা ঋতব্রত শিবিরের, মমতা শিবিরকে কপি প্রদানে অপারগতা

নয়াদিল্লি: দলের কর্তৃত্ব কার হাতে—তা নির্ধারণের আইনি লড়াইয়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশনে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা মেনেই বৃহস্পতিবার কমিশনের দপ্তরে এই নথি পেশ করা হয়।

তবে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। কালীঘাট তৃণমূল সূত্রে খবর, ঋতব্রত শিবিরের জমা দেওয়া নথিপত্রের কোনো প্রতিলিপি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে প্রদান করা হয়নি। এ বিষয়ে নির্বাচন কমিশনকে পাঠানো এক চিঠিতে ঋতব্রত শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, নথির পরিমাণ অত্যন্ত বেশি হওয়ায় তার প্রতিলিপি সরবরাহ করা সম্ভব নয়। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন পরবর্তী কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *