রেললাইন পার হতে গিয়ে মর্মান্তিক মৃত্যু দুই যুবকের!

বার্তা ডেস্কঃ

 

রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত দুই যুবক

নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: দক্ষিণ পূর্ব রেলের ফুলেশ্বর স্টেশনের কাছে রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ফুলেশ্বর স্টেশনের অদূরে রেললাইন পার হচ্ছিলেন ওই দুই যুবক। সেই সময় হঠাৎ ট্রেন চলে আসায় তাঁরা সরে যাওয়ার সুযোগ পাননি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রেল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করেছে। ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে রেললাইন পারাপারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *