সরকারি জমিতে অবৈধ নির্মাণ, যোগীর বুলডোজারে গুঁড়িয়ে গেল ইদগাহ!

উত্তরপ্রদেশের সম্ভলে সরকারি জমি দখল করে গড়ে তোলা একটি ইদগাহ ও ইমামবাড়া বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা সাড়ে ছয় ঘণ্টা ধরে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রায় ৭ বিঘা সরকারি গোচারণভূমি দখলমুক্ত করতে চারটি বুলডোজার ব্যবহার করা হয়। কোনো প্রকার অশান্তি এড়াতে ঘটনাস্থলে পাঁচ থানার পুলিশ ও বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল।

প্রশাসনের তথ্য অনুযায়ী, ১২ বছর আগে এই সরকারি জমিটি দখল করে কাঠামোটি নির্মাণ করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের দায়ের করা মামলার ভিত্তিতে গত ৩১ জানুয়ারি আদালত নোটিশ জারি করলেও, কোনো পক্ষই নির্ধারিত সময়ের মধ্যে জমির স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হয়। এর ফলে ৬ কোটি টাকা মূল্যের সরকারি জমিটি উদ্ধারের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় প্রশাসন। জেলাশাসক রাজেন্দ্র পানসিয়া জানিয়েছেন, অবৈধ এই উচ্ছেদ অভিযানে ব্যবহৃত বুলডোজারের খরচও অভিযুক্তদের কাছ থেকেই আদায় করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *