রামায়ণে হনুমান চালিসা গেয়েই কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন দিলজিৎ?

‘হনুমান চালিসা’ গেয়ে নেটিজেনদের মন জয় করলেন দিলজিৎ দোসাঞ্জ

জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ নীতীশ তিওয়ারির মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’-এর জন্য ‘হনুমান চালিসা’ গেয়ে ব্যাপক প্রশংসিত হচ্ছেন। তবে এই স্তোত্র গাওয়ার সুযোগকে নিজের যোগ্যতা নয়, বরং ঈশ্বরের কৃপা বলে মনে করেন তিনি। এক সাক্ষাৎকারে গায়ক বিনয়ের সঙ্গে জানান, গাওয়ার সময় কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। তাঁর এই সততা ও বিনয়ী আচরণ নেটপাড়ায় মুগ্ধতা ছড়িয়েছে।

৫ নভেম্বর মুক্তিপ্রাপ্ত গানটিতে দিলজিতের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন দেশের চার প্রথিতযশা শিল্পী। গানটিতে সানি দেওলের হনুমান অবতারের প্রথম ঝলক দর্শকদের মাঝে দারুণ উন্মাদনা তৈরি করেছে। এ আর রহমান ও হ্যান্স জিমারের সুরে এই গানটি ছবিটির প্রতি প্রত্যাশার পারদ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশের মতো তারকাখচিত এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *