ডাম্পারের ধাক্কা থেকে ৭ জনের প্রাণ বাঁচাল এই বিশেষ গাড়ি!

১২ নম্বর জাতীয় সড়কে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সাত জন

নিজস্ব প্রতিবেদক, জয়পুর: জয়পুরের ১২ নম্বর জাতীয় সড়কে শুক্রবার ভোরে এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সাত জন। রেলওয়ে ওভারব্রিজ মেরামতির সময় একটি বেপরোয়া ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের সুরক্ষায় থাকা ‘ট্রাক মাউন্টেড অটিনিউইটর’ (টিএমএ) গাড়িতে সজোরে ধাক্কা মারে। বেলজিয়াম থেকে আনা বিশেষ প্রযুক্তির এই গাড়িটি ‘ঢাল’ হিসেবে কাজ করায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার সময় ঘটনাস্থলে সাত জন শ্রমিক ও পুলিশকর্মী কর্মরত ছিলেন। নির্মাণ সংস্থার দাবি, ডাম্পারটির গতি অত্যন্ত বেশি থাকলেও টিএমএ গাড়ির কার্যকারিতায় কর্মীরা অক্ষত রয়েছেন। পশ্চিমবঙ্গে এই প্রথম এ ধরনের প্রযুক্তি ব্যবহারের ফলে বড় বিপদ এড়ানো সম্ভব হলো। ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ডাম্পারটিকে চিহ্নিত করার কাজ শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *