১৬ ফেব্রুয়ারিই সিবিএসই বোর্ড পরীক্ষা, হাতে সময় কম! তৈরি তো?

সিবিএসই বোর্ড পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

আগামী ২০২৭ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হবে। এ বছর দেশ-বিদেশের ৪৬ লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। বোর্ড প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন সকাল সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হবে। দশম শ্রেণির পরীক্ষা ৯ মার্চ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৯ এপ্রিল শেষ হবে।

পরীক্ষার্থীদের সুবিধার্থে আগেই সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিস্তারিত রুটিন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পরীক্ষার প্রস্তুতিতে এই সময়সূচি শিক্ষার্থীদের বিশেষভাবে সহায়তা করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *