সৌরভের অনুমতি ছাড়া লর্ডসের জার্সি ব্যবহার নয়, কড়া নির্দেশ দিল্লি হাইকোর্টের!

প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির ব্যক্তিত্বের অধিকার সংক্রান্ত মামলায় ‘দুসরা’ ছবির বাণিজ্যিক প্রদর্শনীতে কড়া শর্ত আরোপ করল হাইকোর্ট। বিচারপতি তেজস কারিয়া ছবিটির মুক্তি স্থগিত না করলেও, নির্মাতাদের আগামী দুই সপ্তাহের মধ্যে ২ কোটি টাকার ‘আনকন্ডিশনাল ব্যাঙ্ক গ্যারান্টি’ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, ছবির শুরু ও শেষে বড় হরফে ডিসক্লেমার দিয়ে জানাতে হবে যে, সৌরভ গাঙ্গুলি নিজের নাম বা ব্যক্তিত্ব ব্যবহারের কোনো সম্মতি দেননি। এই শর্তাবলি অমান্য করলে ছবিটির কোনো বাণিজ্যিক প্রদর্শনী করা যাবে না বলে সাফ জানিয়েছে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *