আমেরিকা সফরে কি ফের দেশের রাজনীতিতে বড় বিস্ফোরণ ঘটাবেন রাহুল?

মার্কিন সফরে রাহুল গান্ধী, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ১৭ নভেম্বর মার্কিন সফরে যাচ্ছেন। এই সফরে তিনি নিউইয়র্কের কলম্বিয়া এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন। ১৯ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। রাহুলের এই সফরকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপের সম্ভাবনা তৈরি হয়েছে। অতীতে বিদেশ সফরে রাহুল গান্ধীর বিভিন্ন মন্তব্য নিয়ে গেরুয়া শিবির বরাবরই সরব ছিল। এবার তিনি ভারতের গণতন্ত্র ও শাসন ব্যবস্থা নিয়ে কী বার্তা দেন, সেদিকেই নজর রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *