নিষিদ্ধ ওল্ড মঙ্ক! কেন হঠাৎ এমন বড় বিতর্ক?
November 7, 2026
মহারাষ্ট্রে সাময়িক নিষিদ্ধ ওল্ড মঙ্ক
পণ্যটির গুণগত মান ও লেবেল সংক্রান্ত অসংগতির অভিযোগে মহারাষ্ট্রে ‘ওল্ড মঙ্ক’ রামের বিক্রি সাময়িকভাবে নিষিদ্ধ করেছে খাদ্য সুরক্ষা সংস্থা এফএসএসএআই। রায়গড়ের খোপোলিতে অবস্থিত উৎপাদন কেন্দ্রে পরিদর্শনের পর সংস্থাটি জানায়, বোতলের গায়ে উল্লিখিত উপাদানের সঙ্গে পানীয়টির সামঞ্জস্য নিয়ে বিভ্রান্তি রয়েছে। লেবেল ও পণ্যটির মান নিয়ে ওঠা এই আপত্তির জেরে উৎপাদনকারী সংস্থাকে প্রয়োজনীয় সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত নিয়ম মেনে লেবেল পরিবর্তনের বিষয়ে প্রস্তুতকারী সংস্থা সম্মতি জানালেও, আইনি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত মহারাষ্ট্রে পানীয়টির বিক্রি বন্ধ থাকবে। এখন সংশোধিত মানদণ্ডে ওল্ড মঙ্ক কবে বাজারে ফিরবে, সেদিকেই নজর ওয়াইন ব্যবসায়ীদের।