নিয়োগপত্র পেয়েও চাকরি বাতিল! বর্ধমান মেডিক্যাল কলেজে কার চক্রান্তে এই পরিস্থিতি?
November 7, 2026
বর্ধমান মেডিক্যালে নিয়োগ বাতিল নিয়ে বিতর্ক
বর্ধমান মেডিক্যাল কলেজের একটি প্রকল্পের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও হঠাৎ প্যানেল বাতিল ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সায়েন্টিস্ট-বি, ল্যাব টেকনিশিয়ানসহ বিভিন্ন পদে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার পর ৫ নভেম্বর কর্তৃপক্ষ তা বাতিল করে। চাকরিপ্রার্থীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মেডিক্যাল কর্তৃপক্ষ একে ‘প্রযুক্তিগত ত্রুটি’ বলে দাবি করেছে।
অধ্যক্ষ সব্যসাচী দাস জানিয়েছেন, নতুন চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে দ্রুত ফের প্রক্রিয়া শুরু হবে। যদিও এতে সন্তুষ্ট নন প্রার্থীরা। স্বচ্ছ তদন্তের দাবিতে তাঁরা মুখ্যমন্ত্রী ও জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন।