সোনার দামে বড়সড় পতন! দীপাবলির আগে সস্তা হল সোনা-রুপো, এক ধাক্কায় কমল কত?
November 7, 2026
শুক্রবার ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (IBJA) তথ্য অনুযায়ী, ৯৯৯ বিশুদ্ধতার সোনার দাম প্রতি ১০ গ্রামে ৩১০৬ টাকা কমে ১ লক্ষ ৪১ হাজার ২৩ টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি, এক কেজি রুপোর দাম ৫৪৩৭ টাকা হ্রাস পেয়ে ১ লক্ষ ৮১ হাজার ৮৬৩ টাকায় নেমে এসেছে। উৎসবের মরশুমের পর মূল্যবান এই ধাতুর দাম কমায় কিছুটা স্বস্তি পেয়েছেন ক্রেতারা।
বিশেষজ্ঞদের মতে, সোনার দামের ওঠানামার পিছনে মার্কিন ডলারের গতিবিধি, আমেরিকার সুদের হার, মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি সহ একাধিক কারণ কাজ করে। যদিও সাম্প্রতিক এই পতনে এক দিনের স্বস্তি মিলেছে, তবুও গত বছরের ধনতেরাসের তুলনার হিসেব ধরলে সোনা এখনও অনেকটাই দামি রয়েছে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা এখনও মুনাফার মুখেই রয়েছেন।