রাজ্যে বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ! প্রতি বছর মিলবে ৫ হাজার কোটির ইনসেনটিভ

রাজ্যে শিল্পে বিনিয়োগ টানতে এবং উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি বছর ইনসেনটিভ দেওয়ার ঘোষণা করে প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। TV9 বাংলাকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, মূলত আগামী অর্থবর্ষ থেকেই এর মূল খরচ শুরু হবে। তিনি পূর্বতন সরকারকে বিঁধে বলেন, অতীতে ইনসেনটিভ চালু করেও তা বন্ধ করে দেওয়ায় প্রায় ৫০ হাজার কোটি টাকার দায় তৈরি হয়েছে, যা বর্তমান সরকারের কাছে বড় দুশ্চিন্তার বিষয়।

শিল্পপতিদের আকর্ষণ করতে এবং রাজ্যে ব্যবসার অনুকূল পরিবেশ তৈরি করতে প্রশাসন ও দলের অবস্থান আরও কঠোর করা হবে বলে জানান অর্থমন্ত্রী। প্রসঙ্গত, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীও শিল্পপতিদের আকর্ষণ করার ওপর জোর দিয়ে বলেন যে, সঠিক সময়ে ইনসেনটিভ না দেওয়ায় অতীতে নানা সমস্যার সৃষ্টি হয়েছিল। বর্তমান সরকার তাই নতুন ইনসেনটিভ পলিসি এনে রাজ্যের আর্থিক বিকাশ ত্বরান্বিত করার পথে হাঁটছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *