ডায়মন্ড হারবার পুলিশে বড় সাফল্য, ভেজাল দুধ তৈরির সময় গ্রেফতার ৩

ঠাকুরপুকুর থেকে কালাগাছিয়া যাওয়ার পথে কালিতলা-আশুতি খালের কাছে একটি নির্জন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মিনি ট্রাকে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির চক্রের সন্ধান পেল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আজ ভোরে পুলিশ হাতেনাতে ধরে কার্তিক ঘোষ, আমনুদ্দিন ঢালি ও রামিজ জমাদার নামে তিনজনকে। ঘটনাস্থলে ৩৪টি দুধের পাত্রে জলের সঙ্গে ক্ষতিকারক সাদা গুঁড়ো মিশিয়ে ভেজাল দুধ তৈরি করা হচ্ছিল, যা দেখতে হুবহু আসল দুধের মতো। প্রতিটি চল্লিশ লিটার ক্ষমতার পাত্র, সাদা গুঁড়ো এবং প্লাস্টিকের প্যাকেট বাজেয়াপ্ত করে তিনজনকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে এই ভেজাল দুধ শহরের বিভিন্ন ডেয়ারি ফার্মে সরবরাহ করা হতো, যেখান থেকে তা আসল দুধের সঙ্গে মিশিয়ে শহরতলিতে বিতরণ করা হতো। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আগামিকাল তাদের আলিপুর আদালতে পেশ করা হবে। এই মিশ্রণে ঠিক কী ধরনের রাসায়নিক বা উপাদান ব্যবহার করা হতো এবং জনস্বাস্থ্যের ওপর এর কতটা ক্ষতিকর প্রভাব পড়তে পারে, তা খতিয়ে দেখতে বাজেয়াপ্ত করা উপাদানগুলো পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *