টিসিএস-এর এইচআর-এর নোংরা খেলা, ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য!

নাসিকের টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) কেন্দ্রে নারী কর্মীদের ওপর যৌন হয়রানি এবং জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, সাতজন পুরুষ সহকর্মী সুপরিকল্পিতভাবে নারী কর্মীদের নিশানা বানাতেন এবং প্রতিষ্ঠানের এইচআর ম্যানেজার ও অপারেশনস প্রধান ভুক্তভোগীদের সহায়তার বদলে অভিযোগগুলো লঘু করে দেখতেন। বর্তমানে গ্রেপ্তারকৃতরা বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন এবং পলাতক এইচআর ম্যানেজারকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নাসিক পুলিশ কমিশনার সন্দীপ কার্নিক জানিয়েছেন, তদন্তে এসআইডি, এটিএস ও এনআইএ-র মতো বিশেষ গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এ পর্যন্ত নয়টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে একটি মামলা এক পুরুষ কর্মী করেছেন যিনি নিজেও হয়রানি ও ধর্মান্তর চেষ্টার শিকার হয়েছিলেন। টিসিএস কর্তৃপক্ষ ঘটনার অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। এছাড়া এই চক্রের পেছনে কোনো চরমপন্থী সংগঠন বা বিদেশি অর্থায়নের যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও ব্যাপক তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *