অভিষেকের বাড়ির সামনে ১৪৪ ধারা, রণক্ষেত্র কালীঘাট!
কালীঘাটে দফায় দফায় সংঘর্ষ, অভিষেকের বাড়ির সামনে জারি ১৬৩ ধারা
কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের রাতে উত্তপ্ত হয়ে উঠল কালীঘাট এলাকা। সাংসদের বাড়ির সামনে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র বাদানুবাদ ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। রাতভর চলা এই সংঘর্ষের জেরে এলাকায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়।
জানা গেছে, সাংসদের জন্মদিনকে কেন্দ্র করে রাতেই দুই রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা মুখোমুখি অবস্থানে চলে আসেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। দফায় দফায় সংঘর্ষের জেরে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আইন-শৃঙ্খলার অবনতি ঠেকাতে শেষ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে ১৬৩ ধারা জারি করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।