অভিষেকের বাড়ির সামনে উত্তাল কালীঘাট, জারি ১৪৪ ধারা!
কালীঘাটে দফায় দফায় সংঘর্ষ, অভিষেকের বাড়ির সামনে জারি ১৬৩ ধারা
কলকাতা: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের রাতে কালীঘাটে শাসক ও বিরোধী দলের কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের জেরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কালীঘাটে ভিড় করেন তৃণমূল কর্মীরা। একই সময়ে ওই এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে প্রথমে বাদানুবাদ শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা হাতাহাতিতে রূপ নেয়। রাতভর চলে দফায় দফায় ধস্তাধস্তি ও উত্তজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে তৎক্ষণাৎ ১৬৩ ধারা জারি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় থানা।