সরকারি প্রকল্পের গতি বাড়াতে বড় পদক্ষেপ, এক লাফে দ্বিগুণ হলো ৬ দপ্তরের আর্থিক ক্ষমতা!

সরকারি প্রকল্পের কাজ দ্রুত রূপায়ণ করতে রাজ্যের ছয়টি গুরুত্বপূর্ণ দপ্তরের আর্থিক ক্ষমতা দ্বিগুণ করল অর্থদপ্তর। নতুন নির্দেশিকা অনুযায়ী, পূর্ত, সেচ ও জলপথ, জনস্বাস্থ্য কারিগরি, পুর ও নগরোন্নয়ন, স্বাস্থ্য এবং পঞ্চায়েত দপ্তর এখন থেকে সর্বোচ্চ ৬ কোটি টাকা পর্যন্ত প্রকল্পের প্রশাসনিক অনুমোদন ও আর্থিক মঞ্জুরি দিতে পারবে, যা আগে ছিল ৩ কোটি টাকা। পাশাপাশি, উত্তরবঙ্গ উন্নয়ন ও সুন্দরবন বিষয়ক দপ্তরের সীমা ১ কোটি থেকে বাড়িয়ে ৩ কোটি এবং বাকি দপ্তরগুলির সীমা ৭৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি ৫০ লক্ষ টাকা করা হয়েছে।

দপ্তরের বাজেট বরাদ্দ, আর্থিক দায়বদ্ধতা এবং আর্থিক উপদেষ্টার সম্মতি সাপেক্ষে এই নিয়ম কার্যকর হবে। নতুন প্রকল্পের পাশাপাশি সংশোধিত অনুমোদনের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। সরকারের এই পদক্ষেপে বারবার উচ্চতর দপ্তরের অনুমোদনের অপেক্ষা করার প্রবণতা কমবে এবং সার্বিকভাবে সরকারি প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *