কলকাতা পুলিশে মুক্তহস্তে কাজ করার বার্তা, নবনিযুক্তদের ‘নেশন ফার্স্ট’ ও নিরাপত্তার পাঠ দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা পুলিশে নবনিযুক্ত ৩০৯ জন সাব-ইন্সপেক্টরকে ‘নেশন ফার্স্ট’ ও সততার পাঠ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লালবাজারের অনুষ্ঠান থেকে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, নেশামুক্তি ও মহিলাদের সুরক্ষার মতো বিষয়ে পুলিশকে সম্পূর্ণ ‘খোলা হাত’ দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে কোনও সমস্যা তৈরি হলে তিনি নিজে তাদের ঢাল হয়ে দাঁড়াবেন। পাশাপাশি তিনি সতর্ক করে জানান, পুলিশের গায়ে হাত তুললে বা সরকারি সম্পত্তি নষ্ট করলে কড়া আইনি পদক্ষেপ ও তিনগুণ জরিমানা আদায় করা হবে।

এদিনের অনুষ্ঠান থেকে রাজ্য পুলিশের পরিকাঠামো ও ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান, ১১ কোটি মানুষের রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে বহুমুখী দায়িত্ব সামলাতে হয়। পুলিশ কর্মীদের আর্থিক সুরক্ষা, আধুনিক প্রশিক্ষণ এবং আসাম পুলিশ ট্রেনিং ক্যাম্পের সঙ্গে সমঝোতার কথাও তিনি তুলে ধরেন। এছাড়া আগামী দিনে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশে আরও হাজার হাজার শূন্যপদে নিয়োগ করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *