অবিশ্বাস্য মূল্যবৃদ্ধি! ৮০ টাকা ছুঁতে চলেছে চিনির দাম, চরম বিপাকে সাধারণ মানুষ
চিনির ন্যূনতম বিক্রয়মূল্য কুইন্টালপ্রতি ৩,১০০ টাকা থেকে বাড়িয়ে ৪,২০০ টাকা করার জোরালো দাবি জানিয়েছে অল ইন্ডিয়া ট্রেড অ্যাসোসিয়েশন। প্রায় সাত বছর ধরে এই মূল্য অপরিবর্তিত থাকায় এবং বিদ্যুৎ, শ্রমিকদের মজুরি ও রক্ষণাবেক্ষণ খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় আর্থিক সংকটে পড়েছে চিনি কলগুলি। এর পাশাপাশি কর্নাটক ও মহারাষ্ট্রে আখের দাম বাড়ানোর দাবিতে কৃষকদের আন্দোলন এবং ন্যাশনাল ইথানল মিশনের অধীনে ডিস্টিলারি প্ল্যান্টের হাজার হাজার কোটি টাকার ব্যাংক ঋণ পরিশোধ নিয়েও তীব্র চাপ তৈরি হয়েছে।
শিল্পমহলের এই সমস্ত দাবি মেনে ন্যূনতম বিক্রয়মূল্য বাড়ানো হলে বাজারে খুচরা চিনির দাম প্রতি কেজিতে প্রায় ১১ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে ৭৬ টাকা ছাড়িয়ে যেতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে আমজনতার দৈনন্দিন খরচের ওপর, যার জেরে চা, মিষ্টি ও বিস্কুটের মতো নিত্যপ্রয়োজনীয় বহু পণ্যের দামও একলাফে অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।