মহিলার দিকে আপত্তিকরভাবে তাকানো মানেই যৌন হেনস্থা নয়, বড় রায় কর্নাটক হাইকোর্টের

কর্নাটক হাইকোর্ট সম্প্রতি এক গুরুত্বপূর্ণ রায়ে স্পষ্ট জানিয়েছে যে, শুধুমাত্র মহিলার দিকে আপত্তিকরভাবে তাকানোর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(১)(ii) ধারায় যৌন হেনস্থার মামলা চালানো যায় না। আর্থিক বিবাদ মেটাতে এক মহিলার বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত হয়েছিল। প্রাথমিক অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে যৌন সুবিধা চাওয়ার কথা বলা হলেও, পরবর্তীতে পুলিশি তদন্তে সেই অভিযোগ থেকে সরে আসেন ওই মহিলা।

তদন্তে অভিযোগকারী নিজের আগের বয়ানের মূল অংশ অস্বীকার করায় এবং অন্য কোনো জোরালো প্রমাণ না থাকায় বিচারপতি সূরজ গোবিন্দরাজের বেঞ্চ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চলা ফৌজদারি কার্যক্রম খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ, অভিযোগকারীর পারস্পরিক বয়ানে অসঙ্গতি রয়েছে এবং কেবল আপত্তিকর দৃষ্টিতে তাকানোর ঘটনাকে আইনিভাবে যৌন সুবিধা চাওয়ার অপরাধ হিসেবে গণ্য করা যায় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *