দিল্লির লালকেল্লায় দেশপ্রেমের মেলবন্ধন! বারাসাতের কালীপুজোয় প্রযুক্তির ছোঁয়ায় ফুটে উঠবে শক্তিরূপে ভারতমাতা

কালীপুজোর আবহে ইতিহাস ও দেশপ্রেমের এক অভিনব কাহিনি তুলে ধরতে চলেছে বারাসাতের লক্ষ্মীনারায়ণ কলোনী কল্যাণ সংঘ। প্রথম বছরেই শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসবে তাদের মূল আকর্ষণ দিল্লির ঐতিহাসিক লালকেল্লার আদলে তৈরি বিশালাকার মণ্ডপ। ‘লালকেল্লায় গৌরব গাথা, শক্তিরূপে ভারতমাতা’ ভাবনার এই আয়োজনে দেশের স্বাধীনতা সংগ্রাম ও আত্মমর্যাদার ইতিহাস শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। শুধু মণ্ডপসজ্জা নয়, দেবী আরাধনার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও আলোকসজ্জার বিশেষ চমক থাকছে এই পুজোয়।

ভারতের মানচিত্রের উপর প্রজেকশনের মাধ্যমে তুলে ধরা হবে দেশের গৌরবময় ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন মুহূর্ত। ক্লাব সভাপতি শ্যামল রায় ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ জানান, ইতিহাস, শিল্পকলা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নতুন প্রজন্মের কাছে দেশের ঐতিহ্য ও মাতৃশক্তির প্রতি শ্রদ্ধা নিবেদনই তাঁদের মূল উদ্দেশ্য। ইতিমধ্যেই এই অভিনব আয়োজনকে ঘিরে বারাসাত ও সংলগ্ন এলাকায় দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *