ঘরোয়া ক্রিকেট থেকেও ছিটকে গেলেন হার্দিক, শেষ তবে তারকা অলরাউন্ডারের কেরিয়ার?

চোটের কারণে আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বরোদার ১৫ সদস্যের দলে জায়গা পাননি তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স থেকে ফিটনেসের ছাড়পত্র না মেলায় এই প্রতিযোগিতায় তাঁর অংশগ্রহণ অনিশ্চিত। হার্দিকের অনুপস্থিতিতে বরোদা দলকে নেতৃত্ব দেবেন তাঁর বড় ভাই ক্রুণাল পাণ্ডিয়া। মূলত পিঠের টান ও পায়ের পেশির সমস্যার কারণে মেডিক্যাল টিম তাঁকে দুই সপ্তাহের সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছে।

হার্দিকের এই দীর্ঘমেয়াদী চোট বিসিসিআইয়ের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওয়ানডে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরের আগে তাঁর দ্রুত সুস্থতা প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *