নবান্নের বড় চমক, সপ্তম বেতন কমিশনের আওতায় রাজ্যের শিক্ষক ও কর্মীরা!

রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠন: আওতায় ২৫টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদ

নিজস্ব প্রতিবেদন: সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছে। রাজ্যের সরকারি কর্মীদের বেতন কাঠামো ও ভাতা পর্যালোচনার পাশাপাশি এই কমিশনের পরিধি বাড়ানো হয়েছে। এর আওতায় কলকাতা, যাদবপুরসহ রাজ্যের ২৫টি সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পাশাপাশি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও মাদ্রাসা শিক্ষা পর্ষদের কর্মীরাও এই কাঠামোর সুবিধা পাবেন। এই পদক্ষেপে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত হওয়ায় শিক্ষা মহলে ইতিবাচক সাড়া পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *