১০,০০০ টাকার ৩ বছরের মেগা প্ল্যান, রিচার্জের ঝক্কি এখন অতীত!
November 8, 2026
জিয়োর ৩৬ মাসের নতুন আনলিমিটেড প্ল্যান বাজারে
নিজস্ব প্রতিবেদক, ৭ নভেম্বর: বারবার রিচার্জের ঝক্কি কমাতে গ্রাহকদের জন্য ৩৬ মাসের নতুন মেগা রিচার্জ প্ল্যান বাজারে আনল রিলায়েন্স জিয়ো। ১০,০০০ টাকা মূল্যের এই প্ল্যানে তিন বছর পর্যন্ত আনলিমিটেড ভয়েস কলিং ও ৫জি ডেটা ব্যবহারের সুবিধা থাকছে। যেখানে ৫জি নেই, সেখানে প্রতিদিন ২.৫ জিবি ৪জি ডেটা ও ১০০টি এসএমএস পাওয়া যাবে। এছাড়াও থাকছে জিও হটস্টার সাবস্ক্রিপশন, ক্যানভা প্রো লাইট এবং ৫০ জিবি জিয়ো এআইক্লাউড স্টোরেজ।
মাই জিয়ো অ্যাপ বা সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে আজ থেকেই গ্রাহকরা এই প্ল্যানটি গ্রহণ করতে পারবেন।