বাংলাদেশ থেকেও এই অঞ্চলগুলো ফেরত চাই! বিস্ফোরক বিজেপি সাংসদ

পাক অধিকৃত কাশ্মীরের পাশাপাশি বাংলাদেশের নোয়াখালি, সিলেট এবং চট্টগ্রাম বন্দর ভারতের অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এক সাক্ষাৎকারে তিনি দেশভাগের সময় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তাঁর দাবি, ত্রিপুরার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের আপত্তি সত্ত্বেও এই ভূখণ্ডগুলো হাতছাড়া হয়, যা উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলেছে।

সাংসদের এই বিতর্কিত মন্তব্য দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন অস্বস্তি তৈরি করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *