বসুন্ধরা পুলিশ ফাঁড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নেপথ্যে কি বড় কোনো ষড়যন্ত্র?
November 8, 2026
উত্তরপ্রদেশের ইন্দিরাপুরমে একটি পুলিশ ফাঁড়িতে রহস্যজনক বিস্ফোরণে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। শনিবার সকালে এই ঘটনায় ফাঁড়ির বেশ ক্ষয়ক্ষতি হয় এবং এক ডেলিভারি কর্মী গুরুতর জখম হয়েছেন। বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। বিস্ফোরণের উৎস ও কারণ খতিয়ে দেখছে পুলিশ ও অ্যান্টি টেররিজম স্কোয়াড।
ইতিমধ্যে ‘তেহরিক-উল-মুজাহিদিন হিন্দুস্তান’ নামক একটি জঙ্গি সংগঠন সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার দায় স্বীকার করেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি। বিষয়টি নাশকতা কি না, তা তদন্তসাপেক্ষ।