ভুয়ো চিকিৎসকের রমরমা কারবার, রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু অধিকারী!
November 8, 2026
দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্তের হুঁশিয়ারি শুভেন্দুর
রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় গড়ার অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল জমানায় বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে হাজার কোটি টাকা তছরুপ হয়েছে বলে অভিযোগ করে তিনি জানান, দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থ সরকারি কোষাগারে ফিরিয়ে আনা হবে। দুর্নীতিবাজদের রাখার মতো বড় জেল তৈরির ঘোষণাও করেন তিনি।
পাল্টা জবাবে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, দুর্নীতিতে অভিযুক্ত অনেকেই বর্তমানে বিরোধী শিবিরে আশ্রয় নিয়েছেন। তাই শুভেন্দুর এই মন্তব্য নিছকই রাজনৈতিক লোক দেখানো।