জন্মদিনেই রণক্ষেত্র কালীঘাট, অভিষেকের বাড়ির সামনে তুলকালাম!

কালীঘাটে দুপক্ষের সংঘর্ষ: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশের অভিযোগ, এলাকায় ১৬৩ ধারা

কলকাতা: জন্মদিনের রাতে কালীঘাটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দুপক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। ঘটনায় প্রাণনাশের চক্রান্তের অভিযোগ তুলে অভিষেক দাবি করেন, পরিকল্পিতভাবে তাঁকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিনি দীর্ঘ চার ঘণ্টা অবস্থান বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ১৬৩ ধারা জারি করে জমায়েত নিষিদ্ধ করেছে পুলিশ।

তৃণমূল কর্মীদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই হামলা চালানো হয়েছে। এর পাশাপাশি দলীয় অফিসে টাকা উদ্ধারের ঘটনা নিয়ে বিধায়ক শামিম আহমেদের তোলা চাঞ্চল্যকর অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *