৪২০ কোটির অত্যাধুনিক টাউনশিপ, কল্যাণী হাইওয়ের কাছে আসছে ‘সম্পূর্ণা ইমাজিন’!

 

কল্যাণীতে ৪২০ কোটি টাকার আধুনিক টাউনশিপ গড়ছে ‘সম্পূর্ণা ইমাজিন’

নিজস্ব প্রতিবেদক: কল্যাণী হাইওয়ের সন্নিকটে একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ টাউনশিপ তৈরির ঘোষণা করল রিয়েল এস্টেট সংস্থা ‘সম্পূর্ণা ইমাজিন’। সংস্থার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই প্রকল্পের বিশদ বিবরণ তুলে ধরেন সংস্থার রিয়েল এস্টেট এবং ল্যান্ড ডেভেলপমেন্ট প্রধান বিভাস আচার্য্য।

সংস্থা সূত্রে জানানো হয়েছে, প্রায় ২০০ বিঘা জমির ওপর বাস্তবায়িত হতে চলা এই ‘সম্পূর্ণা আবাসন’ প্রকল্পে আনুমানিক ৪২০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। প্রকল্পের মূল লক্ষ্য সম্পর্কে বিভাস আচার্য্য বলেন, “একজন সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চয় দিয়ে কেনা স্বপ্নের বাড়ির মর্যাদা দেওয়া এবং তা বাস্তবায়িত করাই আমাদের অঙ্গীকার। আমরা শুধুমাত্র ফ্ল্যাট বা জমি কেনাবেচায় সীমাবদ্ধ না থেকে স্বচ্ছতা, উচ্চ গুণগতমান এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

প্রকল্পের কৌশলগত অবস্থানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে সংস্থা। কল্যাণীর এই এলাকাটি এআইআইএমএস (AIIMS)-এর মতো সুপার স্পেশালিটি হাসপাতালের নিকটবর্তী। পাশাপাশি, রাজ্য সরকারের পরিকল্পিত নতুন বিমানবন্দর নির্মাণের সম্ভাবনা এই অঞ্চলটিকে ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ আবাসন কেন্দ্রে পরিণত করবে বলে মনে করছে ‘সম্পূর্ণা ইমাজিন’।

সাশ্রয়ী মূল্যের পাশাপাশি আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা ও উন্নত পরিকাঠামোকে কেন্দ্র করেই এই টাউনশিপ গড়ে তোলা হবে বলে প্রেস কনফারেন্সে জানানো হয়। অনুষ্ঠানে সংস্থার বিশিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *