মঞ্চে উঠে হুমায়ুনকে আক্রমণ, ভোটের প্রচারে চরম বিশৃঙ্খলা!

মুর্শিদাবাদের নওদায় নির্বাচনী জনসভায় যোগ দিতে গিয়ে নিরাপত্তা বিব্রাটের মুখে পড়লেন ‘আম জনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান হুমায়ুন কবীর। বৃহস্পতিবার রাতে জনসভায় বক্তব্য রাখার সময় হঠাৎ এক যুবক মঞ্চে উঠে তাঁকে জাপটে ধরে টানাটানি শুরু করেন। নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ‘ওয়াই প্লাস’ (Y+) ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা বলয় এড়িয়ে কীভাবে ওই ব্যক্তি সরাসরি নেতার নাগাল পেলেন, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক হুমায়ুনের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে এবং তাঁর সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার প্রক্রিয়া শুরু হয়েছে। হুমায়ুন কবীর নিজে এই ঘটনাকে ওই যুবকের ‘অতিরিক্ত আবেগ’ বলে অভিহিত করলেও, রাজনৈতিক মহলে কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা ও নিরাপত্তা ত্রুটি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। কোনো অভিযোগ দায়ের না করলেও হুমায়ুন কবীর স্বাভাবিক ছন্দেই তাঁর নির্বাচনী প্রচার চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *