বিজিবিএস দুর্নীতিতে নাম জড়াল মমতার, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু!
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৩২৪.৭৩ কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় জবাবি ভাষণ দেওয়ার সময় তথ্যপ্রমাণ তুলে ধরে তিনি দাবি করেন, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) নামে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে (ফিকি) ওই বিপুল পরিমাণ অর্থ প্রদান করা হয়েছিল। শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই অর্থ হস্তান্তরের ফাইলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব সই রয়েছে।
এছাড়া বিধানসভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াই চ্যানেলে ধর্নায় বসার বিষয়টিও উল্লেখ করেন। তিনি জানান, সেই ধর্নার অনুমতি তাঁর বর্তমান সরকারই দিয়েছিল। একই সঙ্গে রাজনৈতিক ভবিষ্যতের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসের সুরে দাবি করেন যে, তৃণমূল কংগ্রেস আর কোনোভাবেই রাজ্যে ক্ষমতায় ফিরতে পারবে না।