মাত্র ৫ টাকায় ভরপেট মাংস-ভাত, অবিশ্বাস্য এই কাণ্ড কোথায় ঘটছে জানেন?

শান্তিপুরে মাত্র ৫ টাকায় মাংস-ভাত, খুশি উপভোক্তারা

শান্তিপুর পুরসভার ‘মা আহার’ ক্যান্টিনে মাত্র পাঁচ টাকার বিনিময়ে পুষ্টিকর আহার পেয়ে খুশি সাধারণ মানুষ। ২০২১ সাল থেকে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর পরিচালনায় চলা এই ক্যান্টিনে এতদিন মাছ-ডিম ও নিরামিষ খাবার দেওয়া হতো। উপভোক্তাদের দীর্ঘদিনের আবদার মেনে এবার মেনুতে যুক্ত হলো মাংস-ভাত। বর্তমানে প্রতিদিন প্রায় ১১০ জন প্রান্তিক মানুষ এখান থেকে আহার গ্রহণ করেন।

আর্থিক মুনাফার চেয়ে দুস্থ মানুষের মুখে অন্ন তুলে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের বাজারে এমন পরিষেবা সাধারণ মানুষের দৈনন্দিন দুশ্চিন্তা লাঘবে বড় ভূমিকা রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *