১০ টাকায় এগরোল-চাউমিন! মালদহের এই বৃদ্ধার কাণ্ড দেখে অবাক সবাই

দশ টাকায় খাবার বিক্রি করে স্বাবলম্বী হওয়ার নজির বৃদ্ধা ছায়াদেবীর

নিজস্ব প্রতিবেদক, মালদহ: মালদহের ইংলিশবাজারের বাসিন্দা বৃদ্ধা ছায়াদেবী গত ১৭ বছর ধরে অত্যন্ত স্বল্প মূল্যে খাবার বিক্রি করে স্বাবলম্বী হওয়ার অনন্য নজির গড়েছেন। ছেলেদের অবহেলাকে সঙ্গী করে অদম্য সততা ও পরিশ্রমে তিনি ১০ টাকা থেকে ৬০ টাকা মূল্যে চাওমিন ও পাস্তা বিক্রি করছেন। সামান্য লাভে পুষ্টিকর খাবার সাধারণ মানুষের হাতে তুলে দিতে পেরেই তিনি আনন্দিত।

দুই ছেলের সহযোগিতা না পেয়েও স্বামী-স্ত্রী নিজেদের শ্রমে সম্মানজনক জীবনযাপন করছেন। বার্ধক্যে দাঁড়িয়েও মাথা নত না করা এই দম্পতির লড়াই স্থানীয়দের প্রশংসিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *