জিওর মহাধামাকা, ফোন কিনলেই ৬ মাসের রিচার্জ একদম ফ্রি!

দীপাবলি উপলক্ষে রিলায়েন্স জিও আকর্ষণীয় ‘ফ্রিডম অফার’ ঘোষণা করেছে। জিও ফাইবার ও এয়ারফাইবার গ্রাহকরা ১০ মাসের রিচার্জে বাড়তি ৫ মাস বিনামূল্যে পরিষেবা পাবেন। এছাড়া নতুন গ্রাহকদের জন্য দু’মাসের প্ল্যানে অতিরিক্ত এক মাস ও বার্ষিক প্ল্যানে বিনামূল্যে ইনস্টলেশনসহ ডিভাইস সুবিধা থাকছে। এই সুবিধা পেতে ৮২১৯৫৮২১৯৫ নম্বরে মিসড কল দিতে হবে।

মোবাইল গ্রাহকদের জন্য ১৫ টাকায় ২৪ ঘণ্টার আনলিমিটেড ৫জি প্যাক আনা হয়েছে। পাশাপাশি, ১,৪৯৯ টাকায় ‘জিও ভারত’ ফোন কিনলে ৬ মাসের রিচার্জ বিনামূল্যে পাওয়া যাবে, যাতে থাকছে ডেটা ও এইচডি কলিংয়ের সুবিধা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *