হার্দিক পান্ডিয়ার ক্রিকেট ক্যারিয়ার কি তবে শেষ!

সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে বাদ হার্দিক পান্ডিয়া

সৈয়দ মুস্তাক আলি ট্রফির আসন্ন আসরের জন্য ঘোষিত বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দলে জায়গা পাননি অভিজ্ঞ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের ফেরার অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো। ক্রুণাল পান্ডিয়ার নেতৃত্বাধীন এই দলে দীপক হুডা ও জিতেশ শর্মার মতো তারকা ক্রিকেটার থাকলেও হার্দিকের অনুপস্থিতি ক্রিকেট মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।

বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) হার্দিকের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। পিঠ ও পায়ের চোটের কারণে তিনি গত মে মাস থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমন গিল তাঁকে সম্পূর্ণ ফিট হিসেবে পেতে চাইলেও, তাড়াহুড়ো না করে ধীরে ধীরে তাঁর ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার ওপরই গুরুত্ব দিচ্ছেন নির্বাচকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *