দীপান্বিতা অমাবস্যায় সেজে ওঠা সিদ্ধেশ্বরী মন্দিরে উপচে পড়া ভক্তদের ভিড়!
November 9, 2026
ঐতিহ্যের স্মারক বালির কল্যাণেশ্বর ও সিদ্ধেশ্বরী মন্দির
বালি অঞ্চলের ঐতিহাসিক কল্যাণেশ্বর শিব ও মা সিদ্ধেশ্বরী মন্দির ভক্তি ও বিশ্বাসের অন্যতম কেন্দ্র। অনাদি শিবলিঙ্গ ও সিদ্ধেশ্বরী মন্দিরের সঙ্গে স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতি বিজড়িত। ঘূর্ণিঝড়ে মন্দির বিধ্বস্ত হলে বিবেকানন্দের উদ্যোগে তা পুনর্নির্মিত হয়। আজও বেলুড় মঠ থেকে এখানে নিয়মিত পূজা পাঠানো হয়, যা এই তীর্থস্থানের গুরুত্ব বহন করে।
মন্দিরে নিত্যসেবার পাশাপাশি দীপান্বিতা অমাবস্যায় বিশেষ পূজা ও ফল বলির প্রথা পালিত হয়। বেনারসি ও অলঙ্কারে সজ্জিতা মা সিদ্ধেশ্বরী বালির আপামর মানুষের পরম আশ্রয়।