দীপাবলির বোনাস হিসেবে কর্মীদের হাতে সরাসরি ১ লক্ষ টাকা, সুরাটের ব্যবসায়ীর কাণ্ডে হইচই!
November 9, 2026
দীপাবলিতে কর্মীদের চমক: ২০ লক্ষ টাকার বোনাস দিয়ে নজির সুরাটের ব্যবসায়ীর
সুরাট: দীপাবলির উৎসবে কর্মীদের বোনাস দিয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সুরাটের বস্ত্র ব্যবসায়ী রামস্বরূপ মুন্ডে। নিজের কারখানার ২০ জন কর্মীকে তিনি মোট ২০ লক্ষাধিক টাকা উপহার দিয়েছেন। প্রতিটি কর্মীকে এক লক্ষাধিক টাকা নগদ নতুন নোটের বান্ডিল হিসেবে তুলে দেওয়া হয়। রাজস্থানের প্রাচীন ‘মামেরা’ প্রথা মেনে নারী কর্মীদের বোনের মর্যাদা দিয়ে এই উপহার দেন তিনি।
ব্যবসায়ীর মতে, কর্মীদের নিষ্ঠা ও পরিশ্রমই তাঁর ব্যবসার সাফল্যের চাবিকাঠি। কঠোর পরিশ্রমী কর্মীদের এই আর্থিক উপহারে আবেগাপ্লুত হয়ে পড়েছেন কর্মীরা। নেটদুনিয়ায় ব্যবসায়ীর এমন উদারতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।