ঘুড়ি ধরতে গিয়ে মর্মান্তিক পরিণতি, বাইকের ধাক্কায় প্রাণ হারাল কিশোর!
November 9, 2026
ঘুড়ির পিছু ধাওয়া করতে গিয়ে বাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের
উলুবেড়িয়া: বাগনানের হিজলক এলাকায় ঘুড়ি ধরতে গিয়ে বাইকের ধাক্কায় সোহন জানা (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে খাজুট্টি মোড়ে খেলতে বেরিয়েছিল সে। আকাশে উড়তে থাকা একটি কেটে যাওয়া ঘুড়ির পিছু ধাওয়া করতে গিয়ে সে আচমকা রাস্তার ওপর চলে আসে। সেই সময় দ্রুতগতির একটি বাইক তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে গুরুতর জখম হয়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে বাইক চালক পলাতক। অকাল এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। পুলিশ ঘাতক বাইক ও চালকের খোঁজে তদন্ত শুরু করেছে।