দাদা ও বৌদির অকথ্য অত্যাচারে আত্মঘাতী যুবক, বিচার চেয়ে থানায় দ্বারস্থ স্ত্রী
November 9, 2026
উত্তর কলকাতার কাশীপুর রোডে বিনোদ সিং নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা যায়, ভাসুরের সঙ্গে ব্যবসার অংশীদারত্ব নিয়ে বিরোধের জেরে দাদা, বৌদি ও এক আত্মীয় বিনোদকে দোকান থেকে বের করে দেন। এরপর থেকেই তাঁর উপর মানসিক অত্যাচার শুরু হয় এবং অভিযুক্তরা তাঁকে বারবার আত্মহত্যার প্ররোচনা দেন বলে অভিযোগ।
এই চরম মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে মৃত যুবকের স্ত্রীর দাবি। ঘটনার পর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে কাশীপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের অংশ হিসেবে অভিযুক্তদের তলব করা হতে পারে বলে জানা গেছে।