গরুর গাড়িতে ২১ ফুটের বিশালাকার মূর্তি, ‘মোটা কালী’ পুজো ঘিরে কেন এত উন্মাদনা!
November 9, 2026
মেদিনীপুরে গরুর গাড়িতে ‘মোটা কালী’র বিসর্জন
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর: শারদীয়া শেষে কালীপুজোর প্রস্তুতিতে মেদিনীপুরের মানিকপুর মাতোয়ারা ‘মোটা কালী’র অভিনব ঐতিহ্যে। ভাতৃ সংঘ ক্লাবের ২১ ফুট উচ্চতার এই দেবীমূর্তি পেশীবহুল ও স্থূলকায় গঠনের জন্য বিশেষ পরিচিত। দীর্ঘদিনের রীতি মেনে, মূর্তিটি স্থায়ীভাবে একটি সুসজ্জিত গরুর গাড়ির ওপর তৈরি করা হয়েছে।
বিশাল আকৃতির প্রতিমা মণ্ডপ থেকে ঘাটে নিয়ে যাওয়ার ঝক্কি এড়াতে পুজোর শুরু থেকেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। উৎসব শেষে গরুর গাড়ি টেনেহিঁচড়েই বিসর্জন সম্পন্ন হয়। অনন্য এই প্রথা দেখতে প্রতিবছর ভিড় জমান স্থানীয়রা।